প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুল হাসান (৪) ও আবু হুরাইরা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা (ঢালীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান যশোর সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে এবং আবু হুরাইরা চৌগাছার ফুলসারা (ঢালীপাড়া) গ্রামের আরিফ হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে প্রথমে একজনকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে অপর শিশুকেও উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাদের দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার জরুরি ডিউটি অফিসার ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব