প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবকের ৬ মাসের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ খোকন চন্দ্র রায় (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা গ্রাম থেকে দুর্গাডাঙ্গা বাজারগামী কাঁচা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনক অবস্থায় খোকন চন্দ্র রায়কে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে পলিথিনে মোড়ানো একটি পোটলায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় খোকন চন্দ্র রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত খোকন চন্দ্র রায় ভিয়াইল পশ্চিম গ্রামের হেমন্ত চন্দ্র রায়ের ছেলে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ ঘটনায় উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। বর্তমানে চিরিরবন্দর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব