প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠন'
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়ায় পৌরসভার ৪নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর, রবিবার এশার নামাজের পরপরই এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে *সভাপতি হিসেবে জসিম মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জুটন ধর* কে নির্বাচিত করা হয়েছে। কমিটিতে মোট ২১ সদস্য রয়েছেন।কমিটি ঘোষণা অনুষ্ঠানে কমিটি ঠিক রাখা এবং রাজনৈতিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সওদাগর, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, পৌর যুবদলের প্রচার সম্পাদক লিটন ডন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার ও পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মুন্সি।এ সময় বক্তারা বলেন, এই কমিটিকে ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের অধিকার আদায়ে ও দলের সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব