প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান
সৈয়দ উসামা , গণমাধ্যম কর্মী ||
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তাঁর এ সফরের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন। পাশাপাশি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন আয়োজন পর্যবেক্ষণ করবেন তিনি।সফরের অংশ হিসেবে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে সেনাবাহিনী প্রধানের। এসব বৈঠকে ক্রীড়া অঙ্গনের পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হতে পারে।চার দিনের সরকারি সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানে তাঁর এ সফরে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমেও অংশগ্রহণের কথা রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব