প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল যন্ত্রাংশ উদ্ধার
মোঃ মিলন ||
শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল যন্ত্রাংশ উদ্ধারযশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬০টি বিভিন্ন ধরনের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা যন্ত্রাংশের মধ্যে রয়েছে এলইডি ডিসপ্লে, চার্জিং ইউএসবি পোর্ট, মাইক্রোফোন ও ডিসপ্লে টাচস্ক্রিন প্যানেল।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬০টি বিভিন্ন ধরনের মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার ১৫০ টাকা।২১ বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব