প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তন
শহীদুল ইসলাম ||
আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তন২৮ সেপ্টেম্বর ২০২৬সিলেট প্রতিনিধি:আন্দোলন ও নানা দাবির প্রেক্ষাপটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর পদে পরিবর্তন আনা হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হয়) ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষক। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।সংশ্লিষ্টদের আশা, তাঁর নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।এদিকে, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলন ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তার মধ্যেই ভাইস-চ্যান্সেলর পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে। নতুন ভিসির নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।নতুন ভাইস-চ্যান্সেলর দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, সেদিকেই এখন নজর সিকৃবি পরিবারের।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব