প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
মোংলায় থানায় বিচার চলাকালে পুলিশের সামনে কোপানোর হুমকির অভিযোগ
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
মোংলায় থানায় বিচার চলাকালে পুলিশের সামনে কোপানোর হুমকির অভিযোগভুক্তভোগীদের প্রশ্ন—আইনের আশ্রয় নিতে এসে যদি থানাতেই নিরাপত্তাহীন হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?মোংলা থানায় জায়গা-জমি সংক্রান্ত একটি বিষয়ে বিচার চলাকালে পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষকে কোপানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএনপির একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকারও অভিযোগ রয়েছে এবং স্থানীয়দের দাবি, তিনি এর আগে একাধিকবার কারাগারে গিয়েছেন।ভুক্তভোগীদের দাবি, থানার মতো একটি নিরাপদ ও আইনশৃঙ্খলার জায়গায়, পুলিশের সামনেই যদি কাউকে কোপানোর হুমকি দেওয়া হয়—তাহলে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কোথায় যাবে?ঘটনার সময় পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও এমন হুমকির অভিযোগ ওঠায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, পুলিশের সামনে প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের পরও কেন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হলো না?ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, থানার পক্ষ থেকে তাদের জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তাদের প্রশ্ন আরও স্পষ্ট—শুধু জিডি করতে বলা কি যথেষ্ট? নাকি পুলিশের সামনে দেওয়া হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব?ভুক্তভোগী পরিবারের বক্তব্য—আমরা কারও সঙ্গে সংঘাত চাই না, আমরা চাই আইনের শাসন। কোনো রাজনৈতিক পরিচয়, স্থানীয় প্রভাব কিংবা ক্ষমতার দাপট যেন আইনের ঊর্ধ্বে না যায়।আর একটি বিষয় পরিষ্কার—ভুক্তভোগী পরিবারকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া যাবে না। আইনগত অধিকার চাইতে গিয়ে কোনো পরিবার যদি হামলা, ভয়ভীতি বা হয়রানির শিকার হয়, তাহলে সেই ঘটনার জবাবদিহি অবশ্যই মোংলা থানা প্রশাসক কে দিতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব