প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
শাজাহানপুরের এসিল্যান্ড উর্মর পদোন্নতি
মোঃ আশরাফুল ইসলাম নুর , ✅ গণমাধ্যম কর্মী ||
শাজাহানপুরের এসিল্যান্ড উর্মির পদোন্নতি,বগুড়ার শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মিকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।পদোন্নতির পর তাকে ভূমি মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে।পরবর্তী পদায়নের জন্য তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি)কে প্রত্যাহার করা হয়েছে।জান্নাতুল ফেরদৌস উর্মি ২০২৫ সালের ২৯ জুলাই শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে ভূমি-সংক্রান্ত সেবা দ্রুত প্রদান ও সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে বিভিন্ন উদ্যোগ নেন তিনি।ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে দালালমুক্ত পরিবেশ বজায় রাখা, ডিজিটাল ভূমিসেবার তথ্য দৃশ্যমান রাখা, নারী সেবাগ্রহীতাদের জন্য পৃথক ব্যবস্থা, হালনাগাদ সিটিজেন চার্টার প্রদর্শন এবং ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদে গুরুত্ব দেন।এ ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেজাল খাদ্য ও মাদকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন তিনি। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস উর্মি।@highlight এসিল্যান্ড শাজাহানপুর বগুড়া #dc #Bogura
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব