প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১
মোঃ আশরাফুল ইসলাম নুর , ✅ গণমাধ্যম কর্মী ||
শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আবদুল খালেক ওরফে খোকন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত আবদুল খালেক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। বর্তমানে তিনি শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় বসবাস করেন। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একজন সক্রিয়া কর্মী বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় একটি মামলা (মামলা নং-২৪, জি আর নং-২৮৩) দায়ের করা হয়। ওই মামলার তদন্তে আব্দুল খালেকের প্রত্যক্ষ জড়িত থাকার তথ্যপ্রমাণ পায় পুলিশ।শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।শেরপুরের
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব