প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল উত্তর জেলা মেহেন্দিগঞ্জ উপজেলায় ১১নংচাঁনপুর ইউনিয়নের পরিবর্তনের প্রত্যয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো:নজরুল ইসলাম ঢালী
মোহাম্মদ মিজানুর রহমান , সংবাদদাতা ||
বরিশাল উত্তর জেলা মেহেন্দিগঞ্জ উপজেলায় ১১ নং চাঁনপুর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যয়: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম ঢালী ১১ নং চানপুর ইউনিয়নকে উন্নয়ন, জনসেবা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন নজরুল ইসলাম ঢালীজনগণের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে আসার প্রস্তুতি নিচ্ছেন।মোঃ নজরুল ইসলাম ঢালী মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন জনপ্রতিনিধি সাধারণ মানুষের কথা শুনবেন, তাদের সমস্যা বুঝবেন এবং সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। সেই লক্ষ্যেই তিনি ১১ নং চাঁনপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সঙ্গে নিয়ে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন ইনশাআল্লাহ।তিনি বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ১১ নং চাঁনপুর ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। জনগণ আমাকে ভালোবাসা ও সমর্থন দিলে ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করব।” এটাই তার প্রত্যাশাএলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থানসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।১১ নং চাঁনপুর ইউনিয়ন এর মানুষের প্রত্যাশা—একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব। সেই প্রত্যাশাকে সামনে রেখে মোঃ নজরুল ইসলাম ঢালী নির্বাচনী পথচলা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান মোঃ নজরুল ইসলাম ঢালী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব