প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ডমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া ও মাদক সেবনের সরঞ্জামসহ মোঃ আব্দুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মাহফুজুর রহমানের লিচুবাগানের ভেতর এ অভিযান পরিচালনা করা হয়।চিরিরবন্দর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আইয়ুব হোসেন। অভিযানকালে আব্দুর রহমানকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে আটক করা হয়।পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আব্দুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১ পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, টাপেন্টাডল সেবনের ২টি পাইপ, ১টি গ্যাস লাইট ও ১টি ছোট স্টিলের চামচ উদ্ধার করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান (২৭) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের মোঃ হামিদুল ইসলামের ছেলে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।মাদকমুক্ত সমাজ গঠনে চিরিরবন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব