প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
বান্দরবান এই রাস্তার বেহাল দশা
মোঃ সাহাবুদ্দিন , গণমাধ্যম কর্মী ||
🚨 জন দূর্ভোগ | দ্রুত সড়ক সংস্কারের দাবিবান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের হলুদিয়া–ভাগ্যকুল হয়ে চিম্বুক সড়কের কদুখোলা–তালতলা এলাকায় রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। রাস্তার কাজের জন্য বাজেট হওয়ার পরও এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংস্কারকাজ শুরু না হওয়ায় প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত পর্যটকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। রাস্তার এমন বেহাল অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।এই সড়ক দিয়ে যে-ই যানবাহন চলাচল করে তারা বলেছেন এই সড়কটি সংস্কার হলে চিম্বুক হইয়ে টাঙ্গবতি,ভাগ্যকুল,কদুখোলা দিয়ে হলুদিয়া বাহির হওয়া যায় এবং এই সড়ক দিয়ে কাঁচা মাল ও বাহির হই বলে জানিয়েছে এলাকার জনগণ। তাই এলজিইডি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে এলাকার জনগণ —জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনা করে দ্রুত কদুখোলা–তালতলা সড়কের সংস্কারকাজ শুরু করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব