প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতা মিজান শিকদার গ্রেফতার
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
, মাদারীপুর:পতিনিধি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এই নেতাকে কালকিনি থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কালকিনি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব