প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষ উপলক্ষে তাড়াইলে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
নজরুল বর্ষ উপলক্ষে তাড়াইলে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণজাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক রচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।এ সময় বক্তব্য রাখেন তাড়াইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন ও তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, রচনা লিখন, নজরুলসংগীত ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও বই তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের চেতনা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নজরুলকে পড়বে, জানবে এবং তাঁর আদর্শ ধারণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব