প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
যশোর রাশেদ প্রতিনিধি
রাশিদ হোসেন, গণমাধ্যম কর্মী ||
বাঘারপাড়ায় ১,২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটকযশোরের বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এ সময় তাদের কাছ থেকে ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতদের পরিচয়:১. মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) — স্বামী: আবু বক্কার, গ্রাম: দরাজহাট মধ্যপাড়া।২. শিউলি বেগম (৫০) — স্বামী: রিজাউল করিম, গ্রাম: দরাজহাট মধ্যপাড়া।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব