প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
মো. রফিকুল ইসলাম জয় হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
মো. রফিকুল ইসলাম জয় হত্যার বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল; পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভটঙ্গী, গাজীপুর:গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর মো. রফিকুল ইসলাম জয় হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে আলোচিত এই হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মূল রহস্য উদ্ঘাটন এবং মূল আসামিদের আইনের আওতায় আনতে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের উদাসীনতা এবং দায়িত্বহীনতার কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি প্রশাসন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব