প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটি গঠন'
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে।গত ৩০ সেপ্টেম্বর, বুধবার মাগরিবের নামাজের পরপরই এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ ৪ জন হলেন -১. হাজী রফিকুল ইসলাম - সভাপতি২. মোঃ রাজ্জাক মিয়া - সি. সহ-সভাপতি৩. খলিল - সেক্রেটারী৪. গিয়াস উদ্দিন - জয়েন সেক্রেটারীএছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন- জয়নাল, মামুন, আবু তাহের, ইয়াছিন, হানিফ মিয়া সহ আরো অনেকে।কমিটি ঘোষণা অনুষ্ঠানে কমিটি ঠিক রাখা এবং রাজনৈতিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসান, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল, ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার।এ সময় বক্তারা বলেন, এই কমিটিকে ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের অধিকার আদায়ে ও দলের সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব