প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
ভূরুঙ্গামারীতে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন
মো: আসাদুজ্জামান , সংবাদদাতা ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে পিপিআর টিকার ৪র্থ ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শান্ত, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত সময়ে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য খামারি ও ছাগল পালনকারীদের আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব