প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
কচুয়ার ডুমুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ'
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বুধবার (০১ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 'নাজমুন নাহার বেবি।এ সময় তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব