প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ মনিপুর বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
ফুলবাড়ীতে ১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ ১ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১ হাজার ৫ শত ৬৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৬ বোতল বিদেশী মদ* আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-১ লক্ষ ৪৯ হাজার ৫ শত ২০টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক আরিফ উর জামান বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব