প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
চন্দনাইশে চুরি যাওয়া মোবাইল ফোন ফটিকছড়ি থেকে উদ্ধার
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া হরিণার পাড়ায় একটি বসতঘর থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ফটিকছড়ি থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে চন্দনাইশ থানা পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাতে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মোবাইল ফোনটি এর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় চন্দনাইশ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।এ ঘটনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এবং ওসি (তদন্ত) মো. লিটন মিয়াকে জনবান্ধব পুলিশিংয়ের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের হারানো বা চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের এমন কার্যকর উদ্যোগ জনসাধারণের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব