প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
আলোকিত মেহেরদিয়া সংগঠনের উদ্যোগে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সম্প্রসারণ কার্যক্রম।
মোঃ মফিজুর রহমান, সংবাদদাতা ||
পুরাপাড়া, নগরকান্দা | ২ অক্টোবর ২০২৬ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম পরিচালনা করেছে আলোকিত মেহেরদিয়া সংগঠন। আজ শুক্রবার সকাল ৮টায় সংগঠনের ১০ জন সদস্য পুরাপাড়া-নগরকান্দা সড়কের মেহেরদিয়া মোড় থেকে পুরাপাড়া বাজারগামী প্রায় এক কিলোমিটার রাস্তা পরিষ্কার ও সংস্কার করেন।এ সময় রাস্তার দুই পাশের ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা পরিষ্কারের পাশাপাশি পিচঢালাই সড়কের উভয় পাশে প্রায় দুই ফুট জায়গাজুড়ে জমে থাকা মাটি, গাছপালা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে রাস্তার দুই পাশের চলাচলের জায়গা সম্প্রসারিত হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য সড়কটি আরও উপযোগী হয়ে উঠেছে। পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কারের ফলে মশার প্রজননস্থল কমানো এবং ডেঙ্গু প্রতিরোধেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাকিল। এ সময় সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. জীবন সরদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান এবং সদস্য মো. তাইজুল, সামিউল, রিফাত, আমিন, আবদুল, সিফাত ও পারভেজসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শাকিল জানান, এলাকার পরিবেশের উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখবেন।এ কার্যক্রমে নগরকান্দা উপজেলার অন্যতম বৃহৎ ও সক্রিয় সামাজিক সংগঠন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের কোষাধ্যক্ষ তারিকুর রহমান অঙ্কনসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা আলোকিত মেহেরদিয়া সংগঠনের এমন স্বেচ্ছাশ্রমভিত্তিক উদ্যোগের প্রশংসা করেন এবং সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।আলোকিত মেহেরদিয়া সংগঠন এর আগেও বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কৃষকদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে মাঠের মধ্যে বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করেছে সংগঠনটি। এ ছাড়া সংগঠনের সদস্যরা নিয়মিত স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জনসাধারণের চলাচলের পথ সুগম করা, কৃষকদের সহায়তা, রক্তদান ও শিক্ষার প্রসারে আলোকিত মেহেরদিয়া সংগঠনের এসব উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সংগঠনটির এমন ধারাবাহিক কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।আলোকিত মেহেরদিয়া সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব