প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় বিরোধীদলীয় নেতা
মোঃ জাকির হোসাইন , সংবাদদাতা ||
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধন করবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডাঃ মোঃ শফিকুর রহমান এমপি। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। এতে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। জনগণের সচেতনতা ও সহযোগিতায় কেবল জীবনবিনাশী মশাবাহিত রোগটি থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা সম্ভব হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে আগামী ৪ অক্টোবর রবিবার সকাল ৯টায় রাজধানীর মগবাজারস্থ ঐতিহ্যবাহী মধুবাগ খেলার মাঠে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে দেশবাসী, সংগঠনের নেতাকর্মী এবং সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব