প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম চৌধুরী আর নেই
শহীদুল ইসলাম ||
২ সেপ্টেম্বর ২০২৬, সিলেটসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সন্তান ও সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। স্ট্রোকজনিত কারণে গত রাতে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর মৃত্যুতে সহকর্মী, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শোকাহত ব্যক্তিরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব