প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
দিনাজপুর সদর বড়ইল কোম্পানির মোড় এলাকায় অটোবাইক ও ট্রলিগাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে পুলিশ সুপার, দিনাজপুর০২ অক্টোবর ২০২৬ খ্রি. এএসআই (নিরস্ত্র)/মোঃ আবু হানিফ জাকারিয়া এবং এএসআই (নিরস্ত্র)/মোঃ হাফিজুর রহমান, কোতয়ালী থানা, দিনাজপুর মোটরসাইকেলযোগে ওয়ারেন্ট তামিল ডিউটিতে থাকা অবস্থায় বড়ইল কোম্পানির মোড় এলাকায় অটোবাইক ও ট্রলিগাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন। বর্তমানে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয় হাসপাতালে উপস্থিত হয়ে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব