প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
মিরাজ টেলিকমের আয়োজনে বরিশালে আসছেন চিত্রনায়িকা দীঘি রাকেস রাকিবের হাত ধরে তারকা ভক্তদের জন্য বিশেষ আয়োজন
মো: সাইফুল ইসলাম , গণমাধ্যম কর্মী ||
বরিশালের প্রযুক্তি ও মোবাইল সার্ভিসিং জগতের পরিচিত প্রতিষ্ঠান মিরাজ টেলিকমের আয়োজনে বরিশালে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রাকেস রাকিবের হাত ধরে চিত্রনায়িকা দীঘির বরিশালে আগমনকে ঘিরে এরই মধ্যে দর্শক ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহমিরাজ টেলিকম বরিশালে মোবাইল সার্ভিসিং ও প্রযুক্তি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি মাদারবোর্ডের বিভিন্ন সেকশন, IC ইনস্টলেশন ও রিমুভাল, সোল্ডারিং-ডিসোল্ডারিং, শর্ট সার্কিট শনাক্ত ও সমাধান, সফটওয়্যার-হার্ডওয়্যার সমস্যা সমাধান এবং ডিসপ্লে ও গ্লাস পরিবর্তনের মতো কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।প্রযুক্তিনির্ভর এই কার্যক্রমের পাশাপাশি এবার বিনোদন জগতের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা দীঘিকে নিয়ে বিশেষ আয়োজন করছে মিরাজ টেলিকম। ফলে আয়োজনটি শুধু প্রযুক্তিপ্রেমী তরুণদের নয়, বরিশালের চলচ্চিত্রপ্রেমী ও দীঘির ভক্তদের মধ্যেও বাড়তি উৎসাহ তৈরি করেছে।আয়োজকদের প্রত্যাশা, চিত্রনায়িকা দীঘির উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। তারকাকে কাছ থেকে দেখা, শুভেচ্ছা বিনিময় এবং বিশেষ আয়োজন উপভোগ করার সুযোগ পেতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।মিরাজ টেলিকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কার্যালয় বরিশালের গির্জা মহল্লা, জহুরা মার্কেট এলাকায়।সব মিলিয়ে প্রযুক্তি প্রশিক্ষণ ও মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি তারকা উপস্থিতিকে কেন্দ্র করে মিরাজ টেলিকমের এই আয়োজন বরিশালের তরুণদের মধ্যে নতুন আগ্রহ তৈরি বরিশালেরই সন্তান রাকিব—নিজ শহরের মানুষের জন্য নতুন নতুন আয়োজন ও উদ্যোগের মাধ্যমে তরুণদের মাঝে তৈরি করেছেন আলাদা পরিচিতি। এবার তার হাত ধরেই জনপ্রিয় চিত্রনায়িকা দীঘির বরিশালে আগমন, যা স্থানীয় দর্শকদের জন্য যোগ করছে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব