প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংসদ সদস্য ও অ্যাডিশনাল আইজির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব এ কে এম আওলাদ হোসেন (গ্রেড-১)।শনিবার (৩ অক্টোবর) তারা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে।থানায় পিকআপ ভ্যানের চাবি হস্তান্তরআনুষ্ঠানিকতা শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মুন্সীগঞ্জ ও গজারিয়া থানার অফিসার ইনচার্জদের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন সংসদ সদস্য ও অ্যাডিশনাল আইজি।পুকুরে পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণএরপর পরিবেশ ও কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা। একই সঙ্গে পুলিশ লাইন্স কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা।পুলিশ সদস্যদের সঙ্গে প্রীতিভোজদুপুরে পুলিশ লাইন্স মেসে আয়োজিত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশগ্রহণ করেন সংসদ সদস্য ও অ্যাডিশনাল আইজি। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।অনুষ্ঠানগুলোর সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।এ সময় মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব