প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
মা ইলিশ সংরক্ষণে সোনাগাজীতে মৎস্য দপ্তরের জনসচেতনতামূলক সভা
মোহাম্মদ হানিফ , গণমাধ্যম কর্মী ||
মা ইলিশ সংরক্ষণে সোনাগাজীতে মৎস্য দপ্তরের জনসচেতনতামূলক সভা৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বেচাকেনা নিষিদ্ধআইন অমান্যে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানামা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে চরখোন্দকার জেলেপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।সভায় প্রধান অতিথি বলেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে আইন অমান্য করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।সভায় জেলে সম্প্রদায়ের উদ্দেশে বলা হয়, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থেকে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সহযোগিতা করতে হবে। এর মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।অভিযানকালীন সময়ে মানবিক সহায়তা হিসেবে সোনাগাজীর ৪০০ জেলে পরিবারকে পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল প্রদান করা হবে বলেও সভায় জানানো হয়।জনসচেতনতামূলক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালনের পাশাপাশি প্রশাসন ও মৎস্য দপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব