প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
বগুড়ায় বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা
মোঃ আশরাফুল ইসলাম নুর , ✅ গণমাধ্যম কর্মী ||
বগুড়ায় বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, বগুড়া, গণপূর্ত বিভাগ, বগুড়া এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-এ এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য, বগুড়া-৬ এবং সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া।আলোচনা সভায় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও বাসযোগ্য আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব