প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব শিক্ষক দিবস
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও পেশাগত মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।১৯৬৬ সালের ৫ অক্টোবর শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা—আইএলও-এর উদ্যোগে একটি বিশেষ সুপারিশ গৃহীত হয়। এ বছর সেই ঐতিহাসিক সুপারিশ গ্রহণের ৬০ বছর পূর্তি হচ্ছে।১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিনটি শিক্ষকদের অবদান, মর্যাদা ও পেশাগত অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করিয়ে দেয়।এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশেও নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।সম্মাননা হিসেবে নির্বাচিত শিক্ষকদের প্রত্যেককে দেওয়া হচ্ছে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র।শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়েই পালিত হচ্ছে এবারের বিশ্ব শিক্ষক দিবস।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব