প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত জাকিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মোঃ মানিক মিয়া , সংবাদদাতা ||
নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত জাকিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দমোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার । নারায়ণগঞ্জের পঞ্চবটীর চাঁদনী হাউজিং এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।স্থানীয় সূত্র জানায়, পঞ্চবটীর চাঁদনী হাউজিংয়ে ৮ বছর বয়সী ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় জাকির। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দেয় এবং পুলিশকে খবর দেয়।সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাকিরকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ধরনের অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব