প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট ২৪টি মামলা রয়েছে।সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল ডিঙ্গাভাঙ্গা এলাকার শহীদ দেওয়ানের বাড়ির সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় মনির হোসেন ওরফে গাঁজা মনিরকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মনির হোসেন ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান আরও জোরদার করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব