প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি:মোঃলিটন বেপারী,মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আবুল শিকদারের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে পরে সেখানে অগ্নিসংযোগ করেন। সোমবার বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠার পর স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর উত্তেজিত গ্রামবাসী একত্রিত হয়ে অভিযুক্ত আবুল শিকদারের বাড়িতে চড়াও হন। একপর্যায়ে তার বাড়িঘর ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব