প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে শহর জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দিনাজপুরে ডেঙ্গু প্রতিরোধে শহর জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শাখার উদ্যোগে লিফলেট এবং ব্লিচিং পাউডার বিতরণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই কর্মসূচি পালন করা হয়।সোমবার (৫ অক্টোবর ২০২৬) বাদ আসর শহরের স্টেশন চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুদ সালেহীন। এ সময় দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মােঃ মেহরাব আলী, সাধারণ সম্পাদক মােঃ সিরাজুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি আলাইকুম হাসান রাসেল, ইসলামী ছাত্রশিবির আসার সভাপতি মোঃ মাসুদ রানা, দিনাজপুর সরকারি কলেজ শাখা সভাপতি মোঃ আবু হানিফসহ দিনাজপুর শহর, সদর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জামায়াতের নেতাকর্মীরা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত স্টেশন রোড, বাহাদুর বাজার ও আশপাশের এলাকায় ডেঙ্গু জ্বর সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব