প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজার এলাকার একটি জুয়েলারি দোকান থেকে বিক্রি করা চোরাই ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর থানার এফআইআর নং-৬, তারিখ ৩ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-৬১২, তারিখ ৩ অক্টোবর ২০২৬; দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৪/৩৮০ ধারায় মামলাটি করা হয়।মামলার অভিযোগকারী সালমা আক্তার (২৯) জানান, গত ২৪ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে কাঠের আলমারির তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।ঘটনার পর এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মাঠপাড়া এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর তাঁতীবাজার এলাকার এস এস জুয়েলার্সে অভিযান চালিয়ে বিক্রি করা চোরাই ৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. দেওয়ান মোঃ ওসমান মাসুদ রানা (৫০), পিতা—মৃত দেওয়ান আশরাফ আলী, মাতা—মৃত মাকসুদা বেগম। স্থায়ী ঠিকানা—দেওয়ান বাড়ি, মাউশার, উপজেলা/থানা—ভেদরগঞ্জ, জেলা—শরীয়তপুর। বর্তমান ঠিকানা—চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠের কোনায়, উপজেলা/থানা—দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা—ঢাকা।২. দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮), পিতা—মৃত দেওয়ান আশরাফ আলী, মাতা—মৃত মাকসুদা বেগম। স্থায়ী ঠিকানা—দেওয়ান বাড়ি, মাউশার, উপজেলা/থানা—ভেদরগঞ্জ, জেলা—শরীয়তপুর। বর্তমান ঠিকানা—চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠের কোনায়, উপজেলা/থানা—দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা—ঢাকা।পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব