প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
খুনিয়া পালং ইউনিয়ন জামায়াতের দাওয়াতী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জামায়াতে যোগদান।
মোঃ হোসেন আলী , ✅ গণমাধ্যম কর্মী ||
সংবাদ দাতা মোঃ হোসেন আলী *খুনিয়া পালং ইউনিয়ন জামায়াতের দাওয়াতী সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জামায়াতে যোগদান।* বাংলাদেশ জামায়াত ইসলামী খুনিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্দোগে দাওয়াতী সমাবেশ ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারী জনাব জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের সেক্রেটারী জননেতা জনাব আবু নাঈম মুহাম্মদ হারুন, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মোক্তার আহমদ, খুনিয়া পালং ইউনিয়ন জামায়াতের আমীর ফখরুদ্দীন রাজি,ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফরিদুল আলম, সেক্রেটারী হাফেজ এনায়েত উল্লাহ, সহ সেক্রেটারী হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার নছরুল্লাহ রায়হান, পেশাজীবি বিভাগের সভাপতি মুজিবুল হক সিকদার, শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হাকিম ও ইউনিয়ন শিবিরের সভাপতি ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে জামায়াতে যোগদান করেন এবং প্রধান অতিথিও তাদেরকে বরণ করে নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব