প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে সাংবাদিক পরিচয়ে মাদকসেবীদের চাঁদাবাজি ও হয়রানি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
মোঃ শফিকুল ইসলাম সাজু , গণমাধ্যম কর্মী ||
গাজীপুরে সাংবাদিক পরিচয়ে মাদকসেবীদের চাঁদাবাজি ও হয়রানি, প্রশাসনের হস্তক্ষেপ দাবিনিজস্ব প্রতিবেদক, গাজীপুর:গাজীপুর মহানগরীর বাসন এলাকায় কিছু চিহ্নিত মাদকসেবী ও ইয়াবাসক্ত ব্যক্তি নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে বেপরোয়া চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। ভুয়া পরিচয়ধারী এই চক্রটির কারণে এলাকার ব্যবসায়ী, বাড়ির মালিক এবং সাধারণ পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী ও এলাকাবাসী এই চক্রের কবল থেকে বাঁচতে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা দাবি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানার বিভিন্ন অলিগলিতে একদল যুবক দিন-রাত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন ও কেনাবেচায় লিপ্ত থাকে। নিজেদের অপরাধ আড়াল করতে এবং সাধারণ মানুষকে জিম্মি করতে এরা গলায় ভুয়া আইডি কার্ড ঝুলিয়ে বা বিভিন্ন অনলাইন পোর্টাল ও নামসর্বস্ব পত্রিকার ‘সাংবাদিক’ পরিচয় দেয়। এরপর তারা এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সাধারণ মানুষকে টার্গেট করে নানা অজুহাতে ভয়ভীতি দেখায়।অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তারা সাধারণ মানুষের নামে মিথ্যা অপবাদ বা মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের দাবিকৃত টাকা না দিলে সাংবাদিকতার ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি ও হেনস্তা করা হয়। এদের ভয়ে অনেকে লোকলজ্জা ও ঝামেলার এড়াতে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।এলাকাবাসীর দাবি, এই ভুয়া সাংবাদিকদের কারণে একদিকে যেমন প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে বাসন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। মাদক ও চাঁদাবাজির এই দ্বৈত তাণ্ডব বন্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বাসন থানা পুলিশের দ্রুত অভিযান চালানো প্রয়োজন।সচেতন মহল মনে করছেন, এদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি না দিলে এই অপরাধ চক্র আরও জঘন্য অপরাধে জড়িয়ে পড়তে পারে। অবিলম্বে এই ভুয়া সাংবাদিক ও মাদকসেবীদের চিহ্নিত করে বাসন এলাকাকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব