প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণআজ মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসা ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।চট্টগ্রাম ওয়াসার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব