প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
মাধবপুরে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা
রাখেশ চন্দ্র দাস , ✅ গণমাধ্যম কর্মী ||
রাখেশ চন্দ্র দাস,হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মামলায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) ২০২৬ দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়। অভিযানে সংশ্লিষ্ট আইনের বিধান লঙ্ঘনের দায়ে দুইটি মামলা করা হয় এবং মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব