প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
চাঁদপুর সদরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, মোটরসাইকেল জব্দ,
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাঁড়াশি অভিযানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে নরুল্লাহপুরের আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে মাদক কারবারি ফারহান রানার কক্ষের খাটের ভেতর এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।অভিযানের সময় মাদকের মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব