প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
আল্লাহ নুরুল আমিনকে সুস্থতা দান করুন।
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ বালিগাঁওয়ের নুরুল আমিনবালিগাঁও ইউনিয়ন সংবাদ:সৌদি আরবে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন ফেনীর বালিগাঁও ইউনিয়নের নুরুল আমিন।তিনি বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৭ নম্বর বালিগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা প্রয়াত জয়নাল আবদীন জনুর ছেলে।জানা গেছে, সৌদি আরবে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নুরুল আমিন অগ্নিদগ্ধ হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।নুরুল আমিনের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “সবাই নুরুল আমিনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।”আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে নুরুল আমিন এর সুস্থতা কামনা করি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব