প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
১৮ দিনের অপেক্ষার অবসান—বাবা-মায়ের কোলে ফিরল ছোট্ট বায়েজিদ!
মোঃ সাইদুল ইসলাম , সংবাদদাতা ||
/প্রতিনিধি ( মোঃ সাইদুল ইসলাম/ mobile Correspondent(জাতীয় সাপ্তাহিক মুক্তি বাংলা)রাজধানীর রূপনগর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর ৬ বছরের শিশু বায়েজিদকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।গত ১৮ সেপ্টেম্বর রূপনগরের দুয়ারীপাড়া এলাকার বাসা থেকে নিখোঁজ হয় বায়েজিদ। পরে তাকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে বিক্রি করতে না পেরে রাস্তায় রেখে যাওয়ার পর স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখে।তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে বায়েজিদের অবস্থান শনাক্ত করে এসআরবি। পরে ৬ অক্টোবর গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুলসুম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।দীর্ঘ ১৮ দিন পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে বায়েজিদের বাবা-মায়ের মুখে। ❤️#বায়েজিদ #শিশুউদ্ধার #১৮দিনপর #রূপনগর #গাজীপুর #এসআরবি #শিশুনিরাপত্তা #বাংলাদেশ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব