প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
গাছবাড়িয়া ও খানহাট বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজগেট বাজার ও খানহাট বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে জনস্বার্থে এ চন্দনাইশ নিবাহী কমকতা অভিযান পরিচালনা করেন। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়।এ সময় মামলাগুলোর বিপরীতে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব মামলা ও জরিমানা করা হয়।স্থানীয়দের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব