প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
রাজনগরে ১৩ বছরের ছাত্রী নিখোঁজ।
আলী আহমদ , সংবাদদাতা ||
রাজনগরে ১৩ বছরের ছাত্রী নিখোঁজ, থানায় জিডি।রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ২৫ সেপ্টেম্বর বিকেল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টার দিকে ওই ছাত্রী নিজ বাড়ি ভেড়ি গাও থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।নিখোঁজ ছাত্রীর বয়স ১৩বছর। জিডিতে তার পেশা ছাত্রী এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ করা হয়েছে। শারীরিক বর্ণনায় উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৬০ কেজি বলে উল্লেখ রয়েছে।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজনগর থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।পরিবারের সদস্যরা নিখোঁজ ছাত্রীর সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।রাজনগর থানা ভারপ্রাপ্ত ওসি এনামুল হক জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে নিখোঁজ ছাত্রীর সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব