প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
শ্রীনগরের ফৈনপুরে ডিবির অভিযান, ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফৈনপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০টা ৫ মিনিটের দিকে শ্রীনগর থানাধীন ফৈনপুর কাঠেরপুল সংলগ্ন ফৈনপুর স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জাফর মৃধার মুদি দোকানের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়।গ্রেপ্তাররা হলেন—মো. স্বপন (৩৪), পিতা মৃত আব্দুল হালিম, সাং যশোরগাঁও, থানা শ্রীনগর, জেলা মুন্সীগঞ্জ এবং মো. মনির শেখ (২৮), পিতা মো. শাহাদাত, সাং সয়াধানগড়া, থানা সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ।পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব