প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল
মোঃ মিলন ||
যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।বুধবার (৭ অক্টোবর) দুপুরে মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডগলাস ডেভিড মু-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়।প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন ফিরোজ আহমেদ ও শিলা আহমেদ। তারা যশোর শহরের একটি হোটেল থেকে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে আসেন।বন্দরে পৌঁছে প্রতিনিধি দলটি স্থলবন্দরের পরিচালকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বন্দরের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পরে প্রতিনিধি দলটি বন্দরের কার্গো ইয়ার্ড ও শূন্যরেখা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে দুপুর ১টা ৪০ মিনিটে তারা সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার উদ্দেশে বেনাপোল ত্যাগ করেন।বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বারৈ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব