প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
রাজানগরে অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি, আহত ১
মো: ওয়াহিদুল ইসলাম , গণমাধ্যম কর্মী ||
রাজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৭ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুনে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় হঠাৎ করেই বাড়িটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুরো বসতবাড়িটিকে গ্রাস করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বসতবাড়ির আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ পুরো ঘরটি পুড়ে ভস্মীভূত হয়। এ ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব