প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
ফেনী পৌর ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস টেবিল ও ঘোষ বাণিজ্যের আশ্রয় স্থল। ফেনি বাসি দিশেহারা।
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
জনতার অনলাইন প্রেস ক্লাব ।স্টাফ রিপোর্টার।জনসংযোগ ও লোকজনের তথ্য প্রমাণে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থা, এই মর্মে প্রতিমান হয় যে, ফেনীর জেলায় যতগুলো ভুমি ও এসিল্যান্ড অফিস আছে, সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত অফিস হল ফেনী সদর উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিস। এই দুই জায়গায় ঘোষ বাণিজ্যের শেষ কোথায়। এইখানে তৌসিলদার মোহাম্মদ ইয়াসিন হতে শুরু করে কানানকো সার্ভেয়ার সহ এরা একযোগে একসঙ্গে মানুষ থেকে জমা খারিজ নামে প্রতারণার আশ্রমিয়া ঘোষ বাণিজ্যে নিয়মিত কাজে ব্যস্ত থাকেন। ভূমি অফিসের সামনে থেকে মানবাধিকার সংস্থার ফেনী জেলার আঞ্চলিক পরিচালক সাংবাদিক মোঃ হানিফ ও উপসহকারী পরিচালক মোঃ ওসমান গণির তত্ত্বাবধানে বহুবার তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্টে থলের বিড়াল বেরিয়ে এসেছে। তোতৌশিলদার,কাননকো এবং কি সার্ভেয়ার উপর কোট থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন দাখিলের অগোচরে টাকার বাণিজ্য করেন। যেখানে টাকা দেওয়া হয় বেশি ওইখানে ওদের পক্ষে মতামত দেওয়া হয়। গত তিন মাস আগে বিরিঞ্চি মোল্লাবাড়ি তে একটা তদন্ত করতে গিয়ে মোহাম্মদ ইয়াসিন উভয় পক্ষ থেকে ঘোষ নিয়েছেন, পরক্ষণে নিলুফা নামক মহিলা থেকে মোটা অংকে ঘোষ নিয়ে তার পক্ষে বাড়ির মালিকানা ও বিএস খতিয়ান ,তোয়াক্কার না করিয়া জায়গা থাকা সত্ত্বেও নুরুল হকের বি,এস মালিকানা থেকে বঞ্চিত করিয়া আইন-শৃঙ্খলার কোন অবনতি নেই বলে, এই মর্মে মোহাম্মদ ইয়াসিন প্রতিবেদন দেন। পরক্ষণে বাদীর মামলা খারিজ হয়ে যায়। বাদী দিশেহারা হয়ে ইয়াসিন এর কাছে ছুটে আসলে ইয়াসিন দুঃখ প্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেন ।উক্ত ঘুষের লেনদেনের টাকা ফেরত দেন। ওই সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান মোকাবিলায় উক্ত তৌসিলদার মোহাম্মদ ইয়াসিন ঘোষ নেওয়া টাকাগুলা ফেরত দেন। এইভাবে আর কত ঘোষ বাণিজ্য করলে উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসে মানুষ নিজের সেবামূলক কাজ করতে পারবেন। ফেনী পৌরসভার রেফক্যাম্পের সাথে টাকা খেয়ে তৌসিলদার মোহাম্মদ ইয়াসিন বাদিকে অন্য জায়গার উপর হাঁটার যুক্তি দেখিয়ে বাদীর মালিকানা জায়গা থেকে বঞ্চিত করেছেন। যাহার সাক্ষ্য প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নিকট জমা আছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ভুমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি মন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ, ঘোষ বাণিজ্য, ফেনী উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের টেবিল বাণিজ্য ,ঘোষ বাণিজ্য ও তদন্তের নামে প্রতিবেদনের বাণিজ্যের হাত থেকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা বিশেষভাবে অনুরোধ করছেন। মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে ফেনী পৌর ভূমি অফিস,উপজেলা ভূমি অফিস মানুষের কাজে সততার বান্ধব হয়ে থাকেন, মহোদয়ের হস্তক্ষেপে কামনা করছেন, নিরীহ জনগণ ও ফেনী বাসী।সংগৃহীত সংবাদ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব