প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে পেন্টের কারখানায় আগুন, ফায়ারসার্ভিস এর দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে
মোঃ শাহাদাত হোসেন সুজন, গণমাধ্যম কর্মী ||
ঢাকার কেরানীগঞ্জের খালপার এলাকায় ঝোরা ব্রিজ সংলগ্ন ন্যায়নাল টাওয়ার নামে একটি ভবনে থাকা পেন্টের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে আসে।তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।জনতার অনলাইন | স্থানীয় সংবাদ, মানুষের পাশে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব