প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
হারুন রশীদ , দৈনিক সর্বোচ্চ ২–৩টি মানসম্মত সংবাদ প্রকাশ করুন; গত কয়েক দিনে ৫৬টি সংবাদ প্রকাশ করা অস্বাভাবিক—দয়া করে লিমিট মেনে একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মীর মতো কাজ করুন। অটোমেটিক আবার ২৪ ঘণ্টার মধ্যে চালু হবে ৷ ||
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৮-১০-২০২৬ খ্রি. ভোর রাত ০৪.৫০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন ধামদো পুরহিতপাড়া সাকিনস্থ জান্নাতুল নুর জামে মসজিদের সামনের পাঁকা রাস্তার উপর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শরীফ দেওয়ান (৩৬), পিতা- আঃ হাই দেওয়ান, সাং- আমতলী (পশু হাসপাতালের পশ্চিম পার্শ্বে), থানা- টংগীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ'কে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শরীফ দেওয়ান বেশ কিছুদিন ধরে অন্য এলাকা থেকে ইয়াবা কিনে ছোট ছোট ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছে।উল্লেখ্য যে, গত ০২ মাস আগেও তাকে ২২০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব